রাষ্ট্রপতির কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হলেন ঠাকুরগাঁওয়ের নবাব

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:৪২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:৪২:৩১ অপরাহ্ন
রাষ্ট্রপতির কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানায়।

নবাব হোসেনকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নিয়োগের অন্যান্য শর্তও উল্লেখ্য করা হয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত ও বিধি অনুযায়ী কার্যকর হবে। নবাব হোসেন এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় তার নতুন নিয়োগ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে নিয়োগের আদেশে তার পূর্ববর্তী দায়িত্বের কোনো উল্লেখ্য করা হয়নি।

এ প্রসঙ্গে জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ বলেন,ঠাকুরগাঁওয়ের সন্তান নবাব রাষ্ঠ্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় জেলার জন্য এটি সন্মানের । আশাকরি সততা,দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জেলার মুখ উজ্জ্বল করবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]