রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৭:১৬ অপরাহ্ন
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টায় দিকে চারঘাট থানার পল্টন কলাবাগান এলাকায় এ অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার সকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর বিওপির সদস্যরা পল্টন কলাবাগান এলাকার অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ৪৮টি ভারতীয় Vigore যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।

জব্দ করা মালামাল শুল্ক গুদাম, রাজশাহীতে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]