শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৬:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৬:৫২ অপরাহ্ন
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে আসার পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।  সেখানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এটি হবে স্থায়ী কমিটির নতুন সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হবে। অতি সম্প্রতি চারজন নতুন সদস্যকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। 

নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]