রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:২২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:২২:০১ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ৪ গ্রাম হেরোইনসহ মো: আয়নাল শেখ (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মো: আয়নাল শেখ, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে।

তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মো: আয়নাল শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আয়নালের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com