মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:০৯:২৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোসাঃ লিলি বেগম (৬০) নামে এক পেশাদার নারী মাদক কারবারীকে গ্রেফতার  করেছে পুলিশ। 

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আরএমপি পুলিশের বিশেষ মাদক বিরোধী টিম।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।

গ্রেফতার মোছাঃ লিলি বেগম (৬০), তিনি মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে লিলি বেগমকে করে। পরে তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার জব্দ করা হয়।

অভিযান শেষে লিলি বেগমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]