রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইন ও বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, পলাতক ৩

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০২:৪৫ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও মোহনপুরে পৃথক অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন ও ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫।  

বুধবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আচুয়া তালতলা গ্রামের অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

এ দিন, বিকাল পৌনে ৪টার দিকে মোহনপুর উপজেলার ঘাসিগ্রামে অভিযান চালিয়ে রঞ্জিত ও রিপনের বসতবাড়ি থেকে ১৮০ বোতল চোলাই মদ জব্দ করা হয়।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপন (৩২) পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com