নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৭:১৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৭:১৮:১৩ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

কাবাডি (বালক) খেলায় পি.এল.বি উচ্চ বিদ্যালয় নিয়ামতপুর ফাজিল মাদ্রাসাকে পরাজিত করে, কাবাডি (বালিকা) খেলায় পি.এল.বি উচ্চ বিদ্যালয় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে, হ্যান্ডবল (বালক) খেলায় নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় দামপুরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে, হ্যান্ডবল (বালিকা) খেলায় এস.এস মহিলা মাদ্রাসা পি.এল.বি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]