রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৬:১৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৬:১৩:০৯ অপরাহ্ন
সংবাদপ্রবাহকে আরও গতিশীল,জ বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

অতিথিদের উপস্থিতিতে দৈনিক এদিনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে কেক কাটা হয়।

সম্মেলনে দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশালসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]