হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০৮:৩১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হাফিজুল ইসলাম সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে হাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৮৯ ভোট পেয়ে কামাল হোসেন তার প্রতিদ্বন্দি মুক্তার হোসেনকে পরাজিত করেন। অপরদিকে, অর্থ সম্পাদক পদে (মিক্সার মেশিন) প্রতীক নিয়ে ৭৬০ ভোট পেয়ে মনিরুজ্জামান কাজল তার নিকটতম প্রতিদ্বন্দি রাকিব হোসেনকে পরাজিত করেন ।

এছাড়াও বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি গদে আলআমিন,সাংগঠনিক সম্পাদক সফিক সরদার,যুগ্নসম্পাদক জয়েল সরদার,ক্রীড়া সম্পাদক সাগর,প্রচার সম্পাদক মোবারক হোসেন,সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাসুদ রানা,সদস্য মকবুল হোসেন।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার এমআর বকুল মজুমদার বলেন,ভোট গ্রহনের সময় কেন্দ্রের বাইরে টান-টান উত্তেজনা চললেও বড়ধরনের কোন ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]