ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৫:০১:১৩ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের জরুরি ওষুধ ‘মেটাফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের রোগীরা। তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, মজুদ শেষ হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন করে ডায়াবেটিস রোগের ওষুধ সংগ্রহ করতে অন্তত আরও দুই মাস সময় লেগে যাবে।

 স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ শেষ হওয়ায় চিকিৎসা নিতে আসা নিম্ন আয়ের ডায়াবেটিস রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ওধুন না পেয়ে শুধুমাত্র পরামর্শ নিয়ে খালিহাতে বাড়ী ফিরতে হচ্ছে এসব রোগীদের।

 স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদেও জন্য সরকারি উদ্যোগে একটি বিশেষ ডায়াবেটিস কর্ণার চালু রয়েছে। যেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। এই ডায়াবেটিস কর্ণারে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন চিকিৎসা নিয়ে থাকেন। জনপ্রতি রোগীকে এক মাসের ওষুধ দেওয়া হয়। গত ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ৬৫৭ জন ডায়াবেটিস রোগী এখন থেকে সেবা গ্রহণ করেছেন। ২১ জুলাই থেকে ওষুধের মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা শূন্যহাতে ফিরতে বাধ্য হচ্ছেন।

 ডায়াবেটিস কর্ণাওে চিকিৎসা নিতে আসা রাহুল আকাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই উপকার হতো। ওষুধ শেষ না থাকায় বাধ্য হয়ে বাজার থেকে কিনে ওষুধ খেতে হবে। এতে সংসারের খরচে টানাপোড়ন হবে।

  অপর রোগী ছকিনা বেগম বলেন, আমরা গরিব মানুষ। হাসপাতালের বিনামূল্যের ওষুধ খেয়ে উপকার হতো। কিন্তু হাসপাতালে এসে শুনছি ওষুধ নাই, কবে আসবে তাও কেউ বলতে পারছে না। এখন কি করা বাড়তি টাকা দিয়ে বাহির থেকে কিনে খেতে হবে।

 স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্ণারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স খাদিজা আফরোজ বলেন, ডায়াবেটিস ওষুধের মজুদ শেষ হওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে পুনরায় রোগীদের মাঝে ওষুধ সরবরাহ করা হবে।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে ‘মেটাফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’ এই দুইপদের ওষুধের সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের মজুদও শেষ হয়ে গেছে। বর্তমানে নিজস্ব তহবিল থেকে ওষুধ কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে টেন্ডার পক্রিয়া সম্পন্ন করাসহ ওষুধ হাতে পেতে আরও অন্তত দুই মাস সময় লেগে যাবে। ওষুধ সরবরাহ পাওয়া গেলে আগের মতো না হলেও সীমিত পরিমাণে সরবরাহ করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]