গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৬:১১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৬:১১:৫০ অপরাহ্ন
আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ের আলোচিত মামলায় শারমিন সুরভী মৌসুমী নামে এক প্রবাসী নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। দণ্ডিত আসামি শারমিন জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানেই বসবাস করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল জানান, পূর্বের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে জাকের আহমেদ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি জানতে পেরে জাকের আহমেদ আদালতে মামলা করেন।

মামলার বিচার চলাকালে বাদী ও সাক্ষীগণের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে ওই সাজা দেন। বিয়ের আয়োজন ও সহায়তার সঙ্গে যুক্ত পরিবারের অন্য সদস্যদের মামলায় আসামি করা হলেও রায়ে তাদের বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত এসেছে বলে জানান আইনজীবী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]