নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৪:৪৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৪:৪৩:১৮ অপরাহ্ন
রাজশাহীর নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট- সহ মোঃ ফরহাদুল ইসলাম ফরহাদ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নগরীর মতিহার থানার মধ্য বুধপাড়া নজিরের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার ফরহাদ নগরীর রাজপাড়া থানার শিলিন্দা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে।   

এ ব্যপারে তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা রয়েছে।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]