সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরে মাচায় চাষ করা তিন শতাধিক মিষ্টি কুমড়াগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার চালিতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক মো. আশরাফুল হোসেন।
আশরাফুল হোসেন (৩০) মাছের ঘেরে বর্ষাকালীন সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ করেছিলেন। পাঁচ বিঘা জমির ঘেরের ভেড়িতে তার তিন শতাধিক গাছ ছিল। প্রতিটি গাছে প্রায় ১২ থেকে ১৫টি করে কুমড়া ধরেছিল। রাতে অজ্ঞাত ব্যক্তিরা ঘেরে ঢুকে সবগুলো গাছ কেটে দেয়।
এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আশরাফুল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানান, ঘটনার রাতে তার দুই প্রতিবেশী সাইফুল সরদার ও রাসেল সরদার ঘেরের পাশে তার পূর্বপরিচিত দুই ব্যক্তিকে অবস্থান করতে দেখেছেন। এ কারণে তাদের সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি নিশ্চিত নন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।