রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৩৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৩৬:৪৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীপাড়া এলাকায় তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জগদল নদীপাড়া এলাকার জাহিদ হাসানের ছেলে এহসান (৪) এবং আবুল কালামের ছেলে কাউসার (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে কোনো একসময় দুই শিশু তীরনই নদীর পানিতে পড়ে যায়। কীভাবে তারা নদীতে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারনা করা তারা সম্ভবত ওই নদীর পাড়ে খেলতে গেছিল। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাদের বাঁচানোর জন্য স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে জগদল নদীপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

শিশু দুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমানউল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি মর্মান্তিক, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]