চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৩:২৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৩:২৬:৫০ অপরাহ্ন
ঝিনাইদহে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আবু মুসা (৩৫) নামে এক কৃষককের পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, কৃষক আবু মুসা মাঠের কাজ শেষ করে বিকেলে বাড়িতে ফিরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ সময় স্থানীয়রা ছুটে গেলে মামুন পালিয়ে যান। পরে মুসাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মুসার স্ত্রী বিউটি খাতুন বলেন, মামুন সম্পর্কে আমার স্বামীর চাচাতো ভাই। সে প্রায়ই নেশা করে এবং তার স্ত্রীকে মারপিট করে। এসব কাজে তাকে বাধা দিত আমার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়েই সে আবু মুসাকে কুপিয়েছে। আমরা তার শাস্তি চাই।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, হামলায় আবু মুসার ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তার বাম পায়েও ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাত রয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনাটি শুনেছি। অভিযুক্ত মামুন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]