সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৮:৪৩:১৯ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কাতার চ্যারিটি’র সহায়তায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে ভূট্টার আটা মিলের মেশিন এবং ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ২৩টি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৮টি ভূট্টার আটা তৈরির মিল মেশিন, ৮টি সাধারণ ট্রাইসাইকেল এবং ৭টি টুকটুক ট্রাইসাইকেল।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির এই উদ্যোগ সিংড়ার পিছিয়ে পড়া পরিবারগুলোর নিজস্ব কর্মসংস্থান ও স্থায়ী জীবিকা অর্জনে বড় ভূমিকা রাখবে।"

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]