সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, রোববার (৩০ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ শান্তিগঞ্জ এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। এ সময় মালিকবিহীন একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ৩৫৮১৯০০০ (তিন কোটি আটান্ন লাখ উনিশ হাজার) টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।