নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:১৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:১৬:৫৬ অপরাহ্ন
কুমিল্লার ইপিজেড রোডের ঢুলিপাড়া এলাকায় ভাড়া বাসায় এক নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, রাত ১০টার দিকে মাওলানা জাকির হোসেন এক নারীকে সঙ্গে নিয়ে তার ভাড়া বাসায় প্রবেশ করেন। ওই সময় বাসায় তার পরিবারের কোনো সদস্য ছিলেন না। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নারীর কাছ থেকে যৌনকর্মে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাওলানা জাকির হোসেনকে ওই নারীকে নিয়ে রাতে বাসায় প্রবেশের কারণ জানতে চাইছেন। জবাবে তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর মাওলানা জাকির হোসেন সেখান থেকে চলে যান এবং বর্তমানে তার অবস্থান জানা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটি ভালো করে শুনেন।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং এ বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]