স্কুলে যাওয়ার পথে ছাত্রীর শ্লীলতাহানি করেন মাহাবুর, অতঃপর...

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৪৭:১৭ অপরাহ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার বাসিন্দা।

ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, ভুক্তভোগী স্কুলছাত্রী সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন। এ সময় আশপাশের লোকজন তাকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে স্কুলে নিয়ে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, ছাত্রীর শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]