কক্সবাজার সদর থানার জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মোঃ আরিফকে (২৪) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সদর থানার মামলা নং-৫৮, তারিখ ২১ মে ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০-এর মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. আরিফ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে গত ২৯ আগস্ট সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ দল বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতরে অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আরিফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।