রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০১:০৯:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:০৯:১৪ পূর্বাহ্ন
সকালের নীরবতা ভেঙে হঠাৎ ভাড়া বাসায় ছড়িয়ে পড়ে উদ্বেগ।

শনিবার (২৯ আগস্ট) সকালে স্বজনরা বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সানজিদা (৩৮)নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পুলিশে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই বাসায় সানজিদাকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর দেওয়া হলে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন,"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

 কী কারণে সানজিদার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]