চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৮:০৬:৫৯ অপরাহ্ন
রাজশাহীর চারঘাটে হেরোইন দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টায় চারঘাট থানার শিশাতলা সড়কে অভিযান চালিয়ে তাদের করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) ও একই উপজেলার আচুয়াভাটা গ্রামের মোঃ তসলিম আলীর ছেলে মোঃ ইমন হোসেন (২১)।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে শিশাতলা এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৬০গ্রাম হেরোইন সহ তাদের গ্রেফতার করে জেলা ডিবির এসআই মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা করা হয়েছে।

শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]