এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০৩:৫০ অপরাহ্ন
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

গত (২৩ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত আদেশের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন। প্রশাসনিক দক্ষতা,পেশাদারিত্ব, দায়িত্বশীল আচরণের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই পদে পদোন্নতি দিয়েছেন।পদায়িত কর্মস্থল জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী।

মান্দা উপজেলায় দায়িত্ব পালনকালে তিনি সততা, মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। মাঠপর্যায়ে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁর গৃহীত নানা পদক্ষেপ সর্বমহলে সমাদৃত হয়েছে। তাঁর এ পদোন্নতির সংবাদে উপজেলার সহকর্মী, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সর্বসাধারণ তাঁর নতুন কর্মজীবনের জন্য শুভ কামনা জ্ঞাপন করেন।

প্রশাসনিক ক্ষেত্রে আখতার জাহান সাথীর এই অর্জন তাঁর ভবিষ্যৎ কর্মপথকে আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত করবে বলে প্রত্যাশা। নতুন দায়িত্বেও তিনি একইভাবে তাঁর মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেনএমনটাই কামনা করেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]