পুলিশে নিয়োগ নিয়ে বড় সুখবর 

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৫:৫৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৫:৫৯:২৪ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জন লোকবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের দক্ষতা ও সেবা বাড়াতে চার হাজার নতুন নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), চার শ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদে এই নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমিনের (রংপুর-৬) এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, নতুন এসব পদ সৃজনের প্রক্রিয়া চালু রয়েছে। অনুমোদিত পদগুলো চূড়ান্ত হলে ঢাকাসহ রংপুর ও অন্যান্য জেলায় পর্যায়ক্রমে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে।

পাশাপাশি পুলিশ বাহিনীর পরিবহন সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে অর্গানোগ্রাম অনুযায়ী পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের বিদ্যমান ঘাটতি রাজস্ব বাজেটের আওতায় ক্রয় করে মেটানো হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]