রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে তাদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তারা।
এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া এবং জেনকির প্রতিনিধি মিঃ বান্নু। এ সময় প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মোঃ ফজলে তাহের বকুল ও অ্যাডভোকেট মো. মেহেদীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে রাজশাহীতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা এবং জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।