রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৫২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৫:৫২:২৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পৃথক সিআর মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত এবং ১৪টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৩। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

র‌্যাব জানায়, গ্রেফতার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ৪৪ দেবিসিংপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে মহানগর দায়রা-৫৩/২৫, সিআর-১৫৪৮/২৩, সিআর সাজা রিসিভ নং-৪০১/২৬ এবং কোর্ট প্রসেস নং-৬৩/২৬ উল্লেখযোগ্য। এছাড়া একই ধারায় আরও ১৩টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে র‌্যাব-৫।

বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাইপাস সড়কের পাশে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ করা হয়।

জব্দকৃত চোলাই মদ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]