পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:০৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:০৯:১৫ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আকতারুল ইসলাম (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আকতারুল ইসলাম মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে নজিপুর কাঁচাবাজারের পেছনে জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন আকতারুল। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]