নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী 

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৪৭:২৭ অপরাহ্ন
সারাদেশে সারের সুষম সরবরাহ, বিতরণ এবং ডিলার নিয়োগ সংক্রান্ত সার্বিক কাযক্রম পরিবীক্ষণে কৃষি মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এই নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। এতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গঠিত এই বিশেষ কমিটি মূলত দেশব্যাপী সার উত্তোলন, স্বচ্ছ উপায়ে বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা এবং ডিলার নিয়োগ সংক্রান্ত নানা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবে তারা। এ কাজগুলো বাস্তবায়নে নতুন এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]