ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:১৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:১৭:২২ অপরাহ্ন

ফেনীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় পেছনের সিটে থাকা এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার আবুল আলমের ছেলে নাছির উদ্দিন।

পরে তার সঙ্গে থাকা কাঁধব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটের ভেতর থেকে ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটক নাছির উদ্দিন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]