তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:০৬:১৫ অপরাহ্ন
রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মাদকবিরোধী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহন করেছে।এরই ধারাবাহিকতায় তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এর সহযোগীতাই সরনজাই ইউনিয়ন ছাত্রদল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় সরনজাই ইউনিয়নের (ইউপি)বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহফুজুর রহমান তুষার, রোওনক হাসনাত, মেহেদী হাসান, রাসেল, রাব্বি ও ফারুকসহ আরো অনেকে। উপজেলা ছাত্রদলের সহযোগিতাই ২০০১ সালের পর ছাত্রনেতা মাহফুজুর রহমান তুষারের হাত ধরেই সরনজাই ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক ভাবে শক্তিশালী হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]