নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৭:৫১:৩১ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডল (৭০) পরলোকগমন করেছেন।  সোমবার (২৪ আগস্ট) সকাল ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস  ধরে তিনি ডায়াবেটিস, লিভারসহ বিভিন্ন শারীরিক  সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে ভাবিচা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]