চাঁদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৫৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৫৯:২৮ অপরাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুন (৬০)।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক, এএসআই জুমায়েত হোসেন জুয়েলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]