রাজশাহী মহানগরীতে নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির আঘাতে মা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ মেহেদী হাসান ওরফে মুন্নাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারালো বঁটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মেহেদী হাসান ওরফে মুন্না তার মা মোছাঃ মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) ও ছোট ভাই মোঃ মৃদুলকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানা তালাইমারী ফাড়ির এসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুন্নাকে আটক করে মারধর করে। পরে পুলিশ আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মেহেদী হাসান ওরফে মুন্নাকে গ্রেফতার করে। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান জানায়, হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটি জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।