মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:৪০:২৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ ১১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ২১ ও রবিবার ২২ আগস্ট বিভিন্ন সময়ে মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া, দামকুড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালি ও কর্ণহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, মাদক বিক্রির নগদ টাকা ও ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানায়, নগরীর রাজপাড়া থানা পুলিশ বহরমপুরে ১০টি ট্যাপেন্টাডল সহ মাহাদী অর্পনকে (২০) গ্রেফতার করে। কাটাখালি থানা রনহাটে ৮টি ট্যাপেন্টাডল-সহ রবিউল সানিকে (২১) গ্রেফতার করা হয়।

বোয়ালিয়া থানা সুজানগরে ২৭টি ট্যাপেন্টাডল সহ জসীম উদ্দিন (৩০) ও তোফায়েল খান তুষারকে (২৪) গ্রেফতার করে। দামকুড়া থানা ভিমের ডাইংয়ে ১০ লিটার চোলাই মদ সহ মহিন্দরকে (৫৫) গ্রেফতার করে। তবে তাঁর সহযোগী শামীম (৪৫) পালিয়ে যায়। কাশিয়াডাঙ্গা থানা দুটি অভিযানে ৫০ গ্রাম গাঁজা, ২৪টি ট্যাপেন্টাডল ও ১ হাজার ৫১০ টাকাসহ বিপ্লব হোসেন (২৪), শামিম আহমেদ সুমন (৩০), রবিউল ইসলাম (২৬) ও এনামুল হককে (৪২) গ্রেফতার করে। তবে নাসিম হোসেন (২৮) পালিয়ে যায়। কর্ণহার থানা তেতুলিয়ায় ২০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র সহ সেলিম রেজা ওরফে রাজু (৩৪) ও তাঁর স্ত্রী রোসমিন আক্তারকে (৩০) গ্রেফতার করে। পুলিশের দাবি, রাজুর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]