বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৫:২০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৫:২০:২৬ অপরাহ্ন
রাজশাহীর বাঘা উপজেলার মাহাদিপুর আমবাগান থেকে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল বাঘা থানাধীন মাহাদিপুর আমবাগানে অভিযান চালায়। এ সময় ৩০০পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। 

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়া হয়েছে।  

মাদকদ্রব্যের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]