শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ১১:০০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ১১:০০:৪৭ অপরাহ্ন
রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব হক ফাউন্ডেশন  ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং
তরুণ নেতৃত্বের আইডল মানবিক নেতৃত্ব শরীফ উদ্দিন মুন্সী।

তাকে আগামীতে জনপ্রতিনিধি হিসেবে দেখার প্রত্যাশা নিয়ে এই জনপদের মানুষ নতুন স্বপ্ন দেখছেন। তিনপ্রজন্ম ধরে শরীফ উদ্দীন মুন্সীর পরিবার এই অঞ্চলের সাধারণ মানুষের সেবা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।শরীফ উদ্দীন মুন্সীর হাজারো কাজের মধ্যে দু'একটি কাজ বা রাজনৈতিক দুরদর্শিতা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতেই পারে।কিন্ত্ত তার পারিবারিক ঐতিহ্য, মানবিক গুণাবলি, পরোপকারী মানসিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই।

তিনি কখানো রাজনীতিকে পুঁজি করে অর্থ আহরণ, ডিপ, দখল ও পুকুর বানিজ্যে,কমিটি বাণিজ্যে, অবৈধ অর্থের মোহে বিভিন্ন নির্বাচনে মুলস্রোতের বিপরীতে অবস্থান ইত্যাদি করেননি। তারা মানুষের জন্য যেটা করেছেন এখানো করছেন সেটা সম্পুর্ন পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে। তাই তার একটি নিদ্রিষ্ট জায়গা দরকার যেখান থেকে তিনি এসব কাজ আরো বড় পরিসরে করতে পারেন। শরীফ মুন্সীর যে মানবিক গুণাবলী তাতে তিনি জনপ্রতিনিধি হলে তার হাতে সাধারণ জনগণের জানমাল নিরাপদ থাকবে বলেই সবার প্রত্যাশা।

জানা গেছে,তিনপ্রজন্ম যাবত শরীফ উদ্দিন মুন্সী পরিবার আর্ত- মনবতায় নিয়োজিত রয়েছে।অসুস্থ মানুষের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সাদাছড়ি, ছাতা, বিশুদ্ধ খাবার পানি সংকট মোকাবেলায় মটর-ট্র্যাংকি ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ইত্যাদি সমাজসেবা মুলক কাজ নিয়মিত করে আসছেন। সম্প্রতি চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) বিএনপি কর্মী নিহত নেকছার  আলীর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন  ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সী তানোরের যুবকদের আইকন ও গর্ব। তিনি প্রতি মুহূর্তে  মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ যাচ্ছেন।

এসব কারণে তানোরের সাধারণ মানুষের ইচ্ছা আগামীদিনে শরীফ মুন্সিকে উপজেলার গুরুত্বপূর্ণ  দায়িত্ব দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]