গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:২০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:২০:৪৪ অপরাহ্ন

প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুদাসপুরে ‘কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন্স (লেভেল-৩)’ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটি ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবাকেন্দ্রে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সাথে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিসি সদস্য (নিবন্ধন ও সনদায়ন) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাহের, ডা. সিরাজুল ইসলাম শিশির,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাছ। এসময় ওসি (তদন্ত) ছাড়াও সুবিধাভোগী প্রবীণ ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- প্রবীণদের সেবায় দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষিত কেয়ার গিভারদের মাধ্যমে এই কার্যক্রম চলছে। তাদের স্বাস্থ্যসেবা, দৈনন্দিন পরিচর্যা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দক্ষ-প্রশিক্ষিত কেয়ার গিভারের প্রয়োজন রয়েছে। এ ধরণের কর্মসূচি প্রবীণদের সেবার পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]