ভারতের মুম্বাইয়ের পোওয়াই এলাকায় হিজড়ার বেশ ধরে এক নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। বদনজর দূর করার কথা বলে ওই নারীর ঘরে প্রবেশ করেন তিনি বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়েছে, ঘরে প্রবেশের পর অনিল ওই নারীকে ভয়ভীতি দেখান। পরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনার পর নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় অনিল শাড়ি পরা অবস্থায় ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায় করে খড়গাঁও এলাকার একটি বস্তির দিকে চলে যান। পরে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অনিল কখনো হিজড়ার, আবার কখনো ভিক্ষুকের বেশ ধারণ করতেন। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরিচিত কাউকে যাচাই-বাছাই ছাড়া বাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে এ ধরনের প্রতারণা বা সন্দেহজনক আচরণ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।