রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন, অধিনায়ক নেহাল

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:২৭:৪২ অপরাহ্ন
আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টকে সামনে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দলের জার্সি উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে তিনি খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে টুর্নামেন্টে অংশ নিতে হবে। একই সঙ্গে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন দলের সার্বিক সাফল্য কামনা করেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]