রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ছোটন সরদারকে বাধা, হেনস্তা, অবরুদ্ধ করে রাখা এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ কর্মসূচির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের মেন্টর প্রমিলা কিস্কুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, জনকণ্ঠের ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, রাজকুমার শাও, সম্রাট রায়হান, সুইটি ইয়াসমিন ও জুলফিকার আলী হায়দারসহ অন্যরা।
বক্তারা জানান, গত ১৭ আগস্ট তানোর উপজেলার কালীগঞ্জ মেডিকেল মোড়সংলগ্ন একটি আদিবাসী পাড়ায় মাদককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার তথ্য সংগ্রহ করতে যান বিজয় বাংলা নিউজের রিপোর্টার ছোটন সরদার। সেখানে তাকে হেনস্তা করা হয় এবং প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়।
এ সময় তার মুঠোফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলা, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে হেনস্তা করে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক বক্তব্য ধারণ করা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, ছোটন সরদার সাংবাদিকতার পাশাপাশি সমতলের আদিবাসী জনগোষ্ঠীর বৃহৎ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নারী আন্দোলন প্রকল্পের রাজশাহী বিভাগীয় কোয়ালিশন টিমের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
মানববন্ধন থেকে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।