বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:১৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:১৫:৩২ অপরাহ্ন
বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ছাড়েন তিনি।

বঙ্গভবন থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, বঙ্গভবন থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিনের গাড়িবহর বের হচ্ছে। এর আগে, বঙ্গভবনে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 

বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর যথাযথ প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন তিনি। 

এদিকে, ৩৫ বছর পর দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোট জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অলি আহমেদ।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]