গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৪৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৮:৪৬:২৫ অপরাহ্ন
বাগ্‌দান সারলেন আয়শা খান? ‘ধুরন্ধর’-খ্যাত অভিনেত্রীকে নিয়ে সম্প্রতি এই জল্পনাই তৈরি হয়েছে। অনামিকায় হিরের আংটি পরে ছবি ভাগ করে নেওয়ার পর থেকেই অনুরাগীদের কৌতূহল, সত্যিই কি ‘শরারত’ সুন্দরী খুঁজে পেলেন মনের মানুষ?

সম্প্রতি এক রহস্যময় পুরুষকে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেন আয়শা। সেই ছবিতে নজর কেড়েছে একটি হিরের আংটি। সেখান থেকেই প্রশ্ন উঠছে, গোপনে কি বাগ্‌দান সেরে ফেলেছেন আয়শা?

ছবিগুলিতে পুরুষটির মুখ আড়ালেই রেখেছেন আয়শা। হিরের আংটি দেখে বাগ্‌দানের জল্পনা শুরু হলেও তাঁর ক্যাপশন বলছে, ছবির নেপথ্যে অন্য কোনও গল্পও থাকতে পারে। মনে করা হচ্ছে, এটি কোনও গয়নার সংস্থার হয়ে করা ফোটোশুটের অংশ। যদিও আয়শা নিজে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করেননি। আয়শা শুধু লিখেছেন, “একটা স্বপ্ন।”

‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’-এর সঙ্গে নেচে প্রশংসিত হন এবং জনপ্রিয়তা পান আয়শা খান। গানটিতে তাঁর সঙ্গে ছিলেন ক্রিস্টল ডি’সুজ়াও। করাচির এক জাঁকজমকপূর্ণ বিয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ‘শরারত’ গানটি। সেই গানের শুটিংয়ের অভিজ্ঞতাও সাক্ষাৎকারে জানিয়েছিলেন আয়শা। তিনি জানিয়েছিলেন, দু’দিন ধরে চলেছিল শুটিং। কাজের চাপ ছিল প্রচণ্ড। তার উপর সেই সময়ে তাঁর ঋতুস্রাব চলছিল। ফলে শরীর ফোলা ছিল, নিজের চেহারাও তার সেরা অবস্থায় ছিল না।

আয়শা জানিয়েছিলেন, দু’দিনের মধ্যে প্রচুর কাজ করতে হয়েছিল। সময়ও কম ছিল। টানা নাচের কারণে শরীরের হাড় পর্যন্ত যেন ব্যথা করছিল। শারীরিক ক্লান্তির সঙ্গে আবেগও তাঁকে চাপে ফেলেছিল। একসময় আর নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলেছিলেন তিনি। তবে সেই কান্না ছিল আনন্দের।

এ ছাড়াও যন্তর মন্তরের আন্দোলন চলাকালীনও খবরে উঠে এসেছিলেন আয়শা। তিনি ছাত্রদের সমর্থন করছিলেন। আন্দোলনের রেশ পৌঁছেছিল মুম্বই শহর পর্য়ন্তও। সেখানে আন্দোলনে শামিল হতে গিয়েছিলেন অভিনেত্রী। তখন মুম্বই পুলিশ তাঁকে আটক করেছিলেন। বিষয়টি সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]