রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৫৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৫৯:৪৮ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে মোট ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে কৃষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধায় আবাদপুকুর বাজার ও এলাকার পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাবিলা ইয়াসমিন আরো জানান,কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]