পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৬:২৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৬:২৬:৪৭ অপরাহ্ন
সড়কের দুই পাশে সবুজের আবরণ তৈরি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল।

এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে এসব গাছ। নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো বড় করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]