মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৪১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৫:৪১:২৬ অপরাহ্ন
নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভারশো লক্ষীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চৌবাড়িয়া বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ের মালিক নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা এবং ভারশো লক্ষীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]