বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:৫৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। হুগলির বৈদ্যবাটির ঘটনা। পুলিশ পাকড়াও করার আগে অভিযুক্তকে বেধড়ক মারধর করেন স্থানীয়েরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ‘নির্যাতিতা’ অভিযুক্তের মেয়ের বান্ধবী এবং নাবালিকা। বান্ধবীর বাড়ি গিয়েছিল মেয়েটি। অভিযোগ, নিজের ঘরে মেয়ের বান্ধবীর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত। মেয়েটি বাড়ি ফিরে ওই ঘটনার কথা জানায়। বান্ধবীর বাবা তাকে ‘খারাপ ভাবে স্পর্শ’ করেছে বলে অভিযোগ করে সে।

রবিবার অভিযুক্তের বাড়িতে হাজির হন নাবালিকার পরিবারের লোকজন-সহ স্থানীয় কয়েক জন। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। পরে আরও কয়েক জন জড়ো হন সেখানে। অভিযুক্তকে মারধর চলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শ্রীরামপুর মহিলা থানায় পকসো আইনে মামলা রুজু হয় অভিযুক্তের বিরুদ্ধে।

চাঁপদানীর বিধায়ক দিলীপ সিংহের প্রতিক্রিয়া, ‘‘যে বা যাঁরাই এই ধরণের খারাপ কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ঘটনার আমি নিন্দা করছি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]