রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৩:০০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে মাদকসেবীসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মো. মারুফ ইসলাম (১৯), সে বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকার বাসিন্দা, মো. মাসুদ রানা (২৪) সে মতিহার থানাধীন চরসাতবাড়িয়া এলাকার মো: ইউসুফের ছেলে, অপরদিকে মাদক সেবনকারী মো. শুভ (২৯) সে কাটাখালি থানাধীন আনোয়ার হোসেনের ছেলে।

 সোমবার রাতে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উপশহর নিউমার্কেট এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত পৌনে ১২টার দিকে মতিহার থানা পুলিশ চরসাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. ইউসুফের ছেলে মো. মাসুদ রানা (২৪)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত পৌনে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শুভ (২৯)-কে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]