রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন দুরুলের মোড় সংলগ্ন একটি বাগানে আবারও জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আকাশ সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে মিলন শেখের বিরুদ্ধে।
সাংবাদিক আকাশ সরকারের অভিযোগ, জুয়ার বোর্ড পরিচালনার বিষয়ে সংবাদ প্রকাশ করায় মিলন শেখ তাকে বিভিন্নভাবে হুমকি দেন। একপর্যায়ে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে জুয়ার বোর্ড চালাই। পুলিশকে ম্যানেজ করে জুয়ার বোর্ড চালাই। তোর মতো সাংবাদিককে মেরে ফেললে আমার কিছু হবে না। তোকে যেখানে পাব, সেখানে মেরে ফেলব।
এদিকে, দুরুলের মোড় সংলগ্ন ওই বাগানে জুয়ার আসর চলাকালীন ধারণ করা ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জুয়ার বোর্ড পরিচালনায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা গ্রহণ বা সহযোগিতার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও প্রকাশ করা হবে বলে জানানো হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, মুঠো ফোন নম্বর না থাকায় বক্তব্যও পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করে দুরুলের মোড় সংলগ্ন এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগের সত্যতা যাচাই এবং সাংবাদিককে কথিত প্রাণনাশের হুমকির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক আকাশ সরকার।
এ বিষয়ে শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহীল বাঁকির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জুয়ার বোর্ড চলাকালীন ফোন দেবেন। অভিযান করব এবং সবাইকে আইনের আওতায় আনব।
অভিযোগের সত্যতা যাচাই করে জুয়ার আসর পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল ।