রাজশাহী মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রোববার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য-মহানগরবাসীর জন্য কিছু করা।
তিনি বলেন, নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, নারীদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গোরস্থান ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বাড়াতে অ্যাম্বুলেন্স সেবা এবং মরদেহ পরিবহনের জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে।
রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন আয়ের খাত সৃষ্টি এবং বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স নবায়নসহ রাজস্ব আদায়ের কার্যক্রমে আরও জোর দিতে হবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব হলে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা দেওয়া যাবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেটের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন।
মতবিনিময় সভায় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।