রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী সহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও বাংলা মদ, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, গ্রেফতার ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।
শনিবার রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৮০ টাকা ২ গ্রাম গাঁজা-সহ মোঃ তুষার আহম্মেদ কালু (২৫) ও মোহাঃ শাহ নেওয়াজ পারভেজ (৩৫) নামে দুজনকে গ্রেফতার করে।
একই দিন সন্ধ্যায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজা, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৯০ টাকা মোঃ শাওন (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
একই রাত পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা থেকে সুচারনগামী হেয়ারিং সড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা একটি অটোরিকশা জব্দ করা হয়। তবে মাদক কারবারী পালিয়ে যায়।
একই সময়ে বোয়ালিয়া থানার পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার মিলিলিটার বাংলা মদ সহ মোঃ মাসুদ রানা (৪৮) নামে একজনকে গ্রেফতার করে।
এ ছাড়া রাত ১১টার দিকে পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকা মোঃ সাব্বির (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ট্যাপেন্টাডল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ১১০ টাকা সহ মোঃ জিয়ারুল হককে (৫০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি এবং চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন বোয়ালিয়া থানা পুলিশ সাহেববাজার মাষ্টারপাড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ১৮০ টাকা মোসাঃ আফরোজাকে (৩৮) গ্রেফতার করা হয়।
একই দিন রাতে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম বাঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা সহ মোঃ আলম হোসেন (২৬) ও মোহাম্মদ আলী শুভকে (২৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
এ ছাড়া অটোরিকশায় থাকা জব্দকৃত ২০ কেজি গাঁজার প্রকৃত মালিক ও পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।